Monday, 14 October 2013

♥ কেনো এমন লাগে? ♥

মাঝে মাঝে চেনা সবার মাঝে কেনও জানি নিজেকে খুব অচেনা লাগে,
অচেনার ভীরে তোমার আঁচলের নিচে একটু আশ্রয় খুঁজতে ইচ্ছে করে,
কে তুমি আমার বল না,
কেনও তোমায় এত আপন লাগে?

কেনও তোমায় নিয়ে দূর আঁকাসের তারা গুনতে ইচ্ছে করে,
কেনও জানি রাতের আধারে তোমায় খুজে না পেয়ে চোখের কোনে বৃষ্টি ঝরে?
কেনও তোমার জন্যে রাত জাগতে হয়?
কে তুমি আমার বলনা?

তুমি ছাড়া সব কিছু কেমন যেনও এলোমেলো লাগে...
এলোমেলো এই জীবন তুমি সাজাবেনা?
আমার দুর্দিনের সঙ্গি তুমি হবেনা?
ভালোবাসার রঙ্গিন ঘুরি আমার সীমাহীন আঁকাসে তুমি উরা বেনা?

♥...অসমাপ্তকবিতা...♥

জান! কোন ভাষায় কবিতা লিখবো তোমার জন্যে?
সৃষ্টি কর্তার অপরুপ শ্রেষ্ঠ
আমার চোখে তুমি,
কোন উপমায় কবিতা লিখবো আমি...♥♥♥

তুমি ঝি ঝি পোকার ডাকা আঁধার রাতে
ঘুমের নূপুর বাজানো রাতের পূর্ণিমার চাঁদ,
তিমির বিদারী রাতের আঁকাসে
নীলিমা যখন আধারে লুকায়
তোমার আলোয় আমার আঁধার
আঁকাসে পূর্ণিমার ডেও খেলায়...♥♥♥

জান তুমি জানো...♥♥♥
এই ডাইরিতে অগুছাল কিছু কথা তোমাকে নিয়ে,
এই বুকে একটি নাম তোমার জন্য,
এই বিনিদ্র রাতে একটি কবিতা তোমার জন্যে লিখা...♥♥♥

ভালোবাসার অগুছাল কথা তাই ইহা অসমাপ্ত কবিতা,
সারা জীবনের জন্যে তুমি আমার হবে যখন,
♥♥♥I LoVe YoU♥♥♥
কানে কানে তোমায় বলব যখন,
এই অসমাপ্ত কবিতার পূর্ণতা হবে তখন...♥♥♥

♥ ভালোবাসি তোমায় ♥

কি মায়াতে জড়ালে আমায়!
আলত পরশে শিহরন জাগালে
ভালোবাসার উদাসি হাওয়ায় ভাসালে
পাগল পারা আমি যে তোমাতে,
ভালোবেসে আপন করে জড়িয়ে নাওনা আমায়,
ভালোবাসি আমি যে তোমায়,
কি নেশা জাগালে?
তোমার বিহনে দিন যে কাটে না!
তোমায় বিনা নিরবধি রাত পূর্ণতা পায়না,
কাছে এসো না জান!
ভালোবেসে আপন করে জড়িয়ে নাওনা আমায়,
ভালোবাসি আমি যে তোমায়,
কেন জড়ালে মায়াতে?
বুঝনা কেনো তুমি আমার এক জন!
ভালবাসতে চায় মন সারাক্ষন,
যত টুকু বেসে ছিলাম কাল
তার চেয়ে বেশি বাসতে চায় মন আমরণ!
ভালোবেসে আপন করে জড়িয়ে নাওনা আমায়,
ভালোবাসি আমি যে তোমায়,

খনিকের মুহূর্ত

খনিকের মুহূর্ত গুল চোখের পলকে হাওয়ায় মিশে যায়,
কোন বাঁধনে বেধে রাখা যায়না,
এই হল প্রক্রিতির নিয়ম,
যখন তোমার পাশে থাকি,
তখন খুব ইচ্ছে করে ওই সময় গুলকে বেধে রাখতে,
বা সময়ের স্রোতে কোন অজানাতে তোমাকে নিয়ে হারিয়ে যেতে,

কিন্তু তাতো হবার নয়...
কারন খনিকের মুহূর্ত গুল কিছু কেরে নিয়ে যায়না,
বরং কিছু স্রিতি দিয়ে যায়...
যে সৃতি গুল মাজে মাজে একাকিত্তে উকি দেয়।
বিষণ্ণতা যখন ঘিরে আসে খনিকের সৃতি গুল
ভেসে নিয়ে যায় তোমার কাছে।
নিমিষে হারাই যাই সেই খনিকের মুহূর্ত গুলতে।

খুব করে তোমাকে পেতে ইচ্ছে করে,
খনিকের মুহূর্ত গুল হল তোমাকে পাওয়ার প্রেরনা,
তোমাকে তখন না পাওয়ার যন্ত্রণায় বুকের পাজর কেপে উঠে,

তুমি সুধু আমার জন্যে!
অনুভব করে না পাওয়ার যন্ত্রণা বুকে চেপে মরতে চাইনা,
তোমাকে এই বুকে আগলে রাখতে চাই,
খনিকের মুহূর্ত গুলকে আমাদের ভালোবাসার বাঁধনে বেধে
আমিত্রু তোমার পাশে থাকতে চাই।

থাকবে তো আমার পাশে?
জড়াই রাখতে চাই আমার আদ্র বুকে...
I LoVe YoU JaN

মন তোরে কি করে বেধে রাখি?

মন তোরে কি করে বেধে রাখি?
যারে ভাবিস তুই দিন রাতি...
সে কি শুনে না তোর আহাজারি?

কি করে বুঝাই তোরে?
কি করে বেধে রাখি তোরে?
কি করে থাকবি একাকি এই বুকের কোঠরে?
কি করে জাগবি রাত একাকি তোর সাথির বিহনে?

বার বার ছুটে জাস...
তারে খুঁজে বেড়াস
নিঃস্ব তুই একাকি......
ফিরে আশিস তুই একাকি
ভাসাস তুই নয়ন জলে
সারা দিবা রাত্রি......

আল্লাহ এর কাছে কিছু প্রার্থনাঃ


•আমার প্রতি ফোঁটা চোখের জ্বলে যেন তার এক একটি করে দুঃখ ভেসে যায়
•আমার প্রতি ফোঁটা রক্তে তার সুখের ছবি একে যায়
•আমার দীর্ঘ নিঃশ্বাসে যেন তার পাল হীন তরী ভেসে যায়
•আমার বুক ফাটা কান্নার শব্দ গুল যেন সুখের গানের সুর হয়ে তার কানে ভেসে যায়
•আমার জীবনের সুখের গল্প যেখানে শেষ,দুঃখের গল্প সুরু, সে খান থেকে যেন তোমার সুখের গল্প সুরু হয়...

খুব জানতে ইচ্ছে করে...

যখন দিনের পর দিন না খেয়ে খুব অসুস্থ হয়ে পড়ি,
তখন খুব জানতে ইচ্ছে করে...
__তুমি ভালো আছতো?

যখন “জান তুমি খেয়েছ? তুমি না খেলে আমি খাবনা” এই পুরনো এস এম এস গুলো পড়ি,
তখন খুব জানতে ইচ্ছে করে...
__তুমি আমার জন্যে একটি বেলাও না খেয়ে আছকি?

যখন একাকি মিথ্যে আশা বুকে নিয়ে তোমার জন্যে রাত জাগি,
তখন খুব জানতে ইচ্ছে করে...
__তুমি আমাকে ভেবে আঁকাসের ঐ চাঁদ দেখছ কি?

যখন কান্না গুলো বাধ ভাঙ্গে,
তখন খুব জানতে ইচ্ছে করে...
__তোমার রঙ্গিন আকাসে একটু মেঘ জমেছে কি?

যখন তোমায় হারিয়ে দিশেহারা হয়ে পৃথিবী ছাড়ার পথ খুঁজি,
তখন খুব জানতে ইচ্ছে করে...
__আমাকে হারিয়ে তুমি সুখি হয়েছ কি?

যখন একাকি বসে পুরনো সৃতি মনে করে চোখের জল ফেলি।
তখন খুব জানতে ইচ্ছে করে...
__তুমিও আমায় একটু ভাব নাকি?

যখন দিনের পর দিন অপেক্ষায় তোমার পথের বাকে অপেক্ষা করি,
তখন খুব জানতে ইচ্ছে করে...
__তুমিও আমায় ফিরে পেতে একটু ইচ্ছে করে কি?

#_উৎসর্গ->রাজকুমারী

#_Tanz!d